🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরের জয়মন্টপে লকডাউন সুনিশ্চিত করতে সহকারী কমিশনারের (ভূমি) অভিযান

জাকির হোসেন জিতু,সিংগাইরঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকায় এক মুদি ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এবং মৃত্যুর স্ত্রীর দেহে করোনা সনাক্ত হওয়ায়  করোনার ঝুঁকি এড়াতে উক্ত এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
 আজ ২৯ মে শুক্রবার লকডাউন  পরিস্থিতি নিশ্চিতকল্পে  সিংগাইর  উপজেলার  উপজেলা নির্বাহী  অফিসার  জনাব  রুনা  লায়লার  নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , জনাব মেহের নিগার  সুলতানা   নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এ সময় সিংগাইর বাস স্ট্যান্ড হতে রায়দক্ষিন বাজার, জয়মন্টপ বাস স্ট্যান্ড, হাটখোলা, পূর্ব ভাকুম, ভাকুম হয়ে পুনরায় জয়মন্টপ বাস স্ট্যান্ড, দেওলী লক্ষিদিয়া,ছয়য়ানি বাজার,সজর মোড়,বাহাদিয়া পর্যন্ত  তথা সমগ্র জয়মন্টপ এর লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।  এই সময় বিভিন্ন বাজারে মাইকিং করে  সতর্ক  ও দোকান  বন্ধ করে দোকানদের বাড়িতে ফেরত পাঠানো হয়। রাস্তায় চলাচলকৃত লকডাউনের আওতা ব্যতীত সকল যানবাহন কে কঠোরভাবে সতর্ক করে ফেরত পাঠানো হয়। বাহাদিয়া থেকে পুনরায়  ছয়য়ানি, আজিমপুর, রংয়ের বাজার হয়ে সিংগাইর  বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় থাকা যানবাহনের চালক ও যাত্রীদের সতর্ক করা  হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংসৃষ্ট কর্মকর্তাবৃন্দ।

No comments

Auto Scroll Stop Scroll