🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আস্ফান; সমুদ্রবন্দরে ৪ নং হুশিয়ারী সংকেত


যুব সংবাদ ডেস্ক:দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ’আম্ফান’ সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর ১০) জানিয়েছে, রবিবার দুপুর ১২ টায় ‘আম্ফান’-এর অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩২৫ কি.মি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৬০ কি.মি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,২৫০ কি.মি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১,২৩০ কি.মি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে।
এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি. মি. যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

No comments

Auto Scroll Stop Scroll