🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরের জামশায় গৃহিনীর আত্মহত্যা

 মানিকগঞ্জের সিংগাইরে আলেয়া বেগম (৬১) নামের এক গৃহিনী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত আলেয়া উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা গ্রামের মৃত শুকুর আলী স্ত্রী এবং ৩ সন্তানের জননী। রবিবার (৬ আগষ্ট) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে ।

আলেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সৈয়দ মিজানুর ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলেয়া বেগম রবিবার দিনের কোন এক সময় নিজ বাড়ীর দু'চালা টিনের ঘোয়াল (গরু রাখার ঘর) ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বিকাল ৫ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট : সাইফুল ইসলাম তানভীর,  দৈনিক দেশরুপান্তর।


No comments

Auto Scroll Stop Scroll