সিংগাইরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিংগাইরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শনিবার উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম-পরিষদ ও সূরা সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা শাখা জামায়াতের আমীর হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজ, সেক্রেটারি মোঃ আবু জিহাদ, সহকারী সেক্রেটারি আরিফুর রহমান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যারের জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শায়েস্তা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আলমাস আমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদুর রহমান তার বক্তব্যে বলেন- একটি শান্তিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। প্রতিটি সমাজ, ইউনিয়ন, জেলা -উপজেলা পর্যায়ে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। এ সময় তিনি শায়েস্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শায়েস্তা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
সবশেষে দোয়া মোনাজাত এবং মধ্যান্হ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

No comments