🔴 ব্রেকিং:
🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

হরিরামপুর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 হরিরামপুর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 





মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৩ মার্চ) হরিরামপুর আল ইসলাম ট্রাস্ট প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল শেষে হরিরামপুর উপজেলা শাখা যুব বিভাগের একটি কার্যালয়ও উদ্বোধন করা হয়।


এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও সূরা সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান। তিনি তার বক্তব্য আদর্শ সমাজ বিনির্মানে যুবকদের ভূমিকা ও কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন- প্রবীণদের অভিজ্ঞতা ও বুদ্ধি আর যুবকদের কর্মতৎপরতা মিলেই একটি আদর্শ সমাজ বিনির্মান সম্ভব। 


এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের (পঙ্গু হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডাক্তার সাহিদুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম সহ যুব বিভাগের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ ধর্মীয় দিক নির্দেশনামূলক এবং মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। 



 হরিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্ব ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। এছাড়াও ইফতার শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে হরিরামপুর উপজেলা শাখা যুব বিভাগের একটি কার্যালয় উদ্বোধন করা হয়।




No comments

Auto Scroll Stop Scroll