সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে একটি পরিত্যক্ত পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শায়েস্তা ইউনিয়নের মুসলেমাবাদ গ্রামের একটি পরিত্যক্ত পুকুর পারের একটি গাছে রশির সাথে ঝুলন্ত অবস্থায় সবুজ (৩২) নামে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সবুজ স্থানীয় মোঃ সিকিম আলীর ছেলে।
স্থানীয়রা জানান- রাত ৮ টায় বাড়ি থেকে বের হয়ে সারারাতে বাড়িতে ফিরে না আসলে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। সকালে স্থানীয় এক ব্যক্তি গাছের সাথে সবুজের লাশ ঝুলে থাকতে দেখে। তবে পরিবারের দাবি সবুজ আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

No comments