🔴 ব্রেকিং:
🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

মানিকগঞ্জে ড্রামট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

 মানিকগঞ্জে ড্রামট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত




মানিকগঞ্জ সদর থানার সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিতরা টাওয়ার স্ট্যান্ড এলকায় ড্রামট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপের চালক নিহত হয়েছে এবং হেলপার গুরুতর আহত হয়েছে। 


নিহত চালক মো. গিয়াস উদ্দিন (৪৫)  জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,,  শুক্রবার (২০ ফেব্রুয়ারী)  জুমার নামাজের পর সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।পরে আশপাশের লোকজন ছুটে এসে  হেলপারকে আহত অবস্থায়  উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।

No comments

Auto Scroll Stop Scroll