🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরের জামশায় গভীর রাতে ডাকাতের হানা; চিঠির মাধ্যমে চাঁদা দাবি

মোঃ জাহাঙ্গীর আলম(জানু),স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে বেড়েছে ডাকাতের উপদ্রব।
নানা পন্থা অবলম্বন করে ডাকাতি করার চেষ্টা চালাচ্ছে ডাকাতের একটি সক্রিয় দল।
গত ১ জুন সোমবার  রাত প্রায় ২ টার দিকে ইউনিয়নের চাকুলিয়া গ্রামের বাসিন্দা হারুন ও মুকছেদ মুন্সির বাড়িতে একদল ডাকাত প্রবেশ করেন।
এ সময় আশেপাশের প্রতিবেশীদের ফোন করলে ভয়ে কেউ এগিয়ে আসেনি।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ডাকাতরা অনেক চেষ্টার পরও ঘরে ঢুকতে পারে নি।পরে বাইরে একটি চিঠি রেখে যায় তারা। চিঠিতে ২০ হাজার টাকা দাবি করা হয় এবং ২ দিনের মধ্যে টাকা না দিলে বাড়িতে আগুন লাগানো এবং বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়া হয়।
এ বিষয়ে জামশা ইউপি চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিঠু জানান- প্রশাসনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে এবং আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে এ ঘটনায় আতংকিত দুই পরিবারের সদস্য সহ এলাকাবাসী  যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এলাকাবাসী। 

No comments

Auto Scroll Stop Scroll