🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

মানিকগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৯৫ জন

 





মানিকগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় নতুন  আক্রান্ত ৯৫ জন



মানিকগঞ্জ জেলার করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। কিছুতেই থামছে না করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে নতুন  সংখ্যা। বিগত দিনের রেকর্ড ভেঙ্গে ২৪ ঘন্টায় মানিকগঞ্জ জেলার ৭ উপজেলায় আক্রান্ত হয়েছে নতুন ৯৫ জন। 

১২ জুলাই সোমবার মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক প্রকাশিত নিয়মিত করোনা রিপোর্টের তথ্যমতে - গত ২৪ ঘন্টায় ৩৬৯ টি নমুনা পরিক্ষা করে সনাক্ত হয়েছে ৯৫ জন।  জেলার ২৪ ঘন্টার রিপোর্টে এটাই সর্বোচ্চ।



নতুন আক্রান্তের মধ্যে মানিকগঞ্জ সদরের ৪২ জন, সাটুরিয়ার ৫ জন,দৌলতপুরের ৪ জন, ঘিওরের ১০ জন,শিবালয়ে ১০ জন,হরিরামপুর ৮ জন,

সিংগাইরের ১৬ জন।

জেলায় এ পর্যন্ত মোট ২৫৩১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৮৮ জন। মোট সুস্থ  হয়েছেন ২৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে  ৫৯ জনের।






No comments

Auto Scroll Stop Scroll