🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরে ট্রাক চাপায় ইমামের স্ত্রী নিহত



সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইরে ইটভর্তি ট্রাক চাপায় রাজিয়া আক্তার (২৭) নামের এক সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রাজিয়া উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা জামে মসজিদের ইমাম নাজিমুদ্দিন দেওয়ানের স্ত্রী।

বুধবার দুপুর ১টার দিকে বাড্ডা মসজিদের পেছনে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজিয়া দুপুরে স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়ি যাওয়ার সময় বাড্ডা মসজিদের পেছনের রাস্তায় বায়রাগামী এমএমবি ইট ভাটার ইটভর্তি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের পেছনে থেকে রাজিয়া ছিটকে পড়েন। এতে তার মাথা ট্রাকের পেছনের চাকায় থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘাতক ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।


এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


তথ্যসূত্র: সাইফুল ইসলাম তানভীর 

দৈনিক দেশ রুপান্তর 

সিংগাইর, মানিকগঞ্জ। 

No comments

Auto Scroll Stop Scroll