সিংগাইরের জয়মন্টপে মাংস বিক্রিতে অনিয়ম; ভোক্তা অধিকারের অভিযান
যুব সংবাদ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজারে আজ শুক্রবার ২২ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল।
এ সময় মাংসের দোকানে দামের তারতম্য দেখা যায়।মূল্য তালিকায় প্রতি কেজি ৫৫০/- টাকা থাকলেও বিক্রয় করা হচ্ছে ৫৭০-৫৮০ টাকা।
এ সময় ব্যবসায়ীদের ৫৫০ টাকার বেশি দামে মাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা দেন এবং মূল্য প্রতারণার দ্বায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল।
দেশব্যাপী করোনা ভাইরাসকে পূঁজি করে ঈদকে সামনে রেখে কুচক্রী মহল নানা অযুহাত দেখিয়ে বিভিন্ন পন্যর দাম বাড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।
তবে দেশব্যাপী বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তারই অংশ হিসেবে মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় চলছে অভিযান । এ অভিযান অব্যাহত থাকবে।

No comments