🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরের জামশায় সারারিয়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 সিংগাইরের জামশায় সারারিয়া প্রিমিয়ার লীগের ফাইনাল  খেলা অনুষ্ঠিত 



মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া কুসুম কানন যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সারারিয়া প্রিমিয়ার লীগ ফুটবলের ফাইনাল খেলা। 

২০ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪


টায় হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। 

উক্ত খেলার সভাপতিত্ব করেন জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুর রহমান শহীদ (ভিপি), যুগ্ম সাধারণ সম্পাদক সিংগাইর উপজেলা আওয়ামী লীগ। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী কামরুজ্জামান,  তারিকুল ইসলাম তারিক,রোমান পারভেজ খান সহ এলাকার সমাজসেবকবৃন্দ ও মুরব্বি ব্যক্তিবর্গ।

খেলায় পদ্মা ও মেঘনা নামের দুটি দল অংশগ্রহণ করেন। পদ্মা দলের দলনেতা হিসেবে দ্বায়িত্ব পালন করেন মাহিন জং এবং মেঘনা দলের দলনেতা হিসেবে দ্বায়িত্ব পালন করেন সানু মোল্লা। 

আক্রমন পাল্টা আক্রমণ ও টান টান উত্তেজনায় ১-১ গোলে খেলা ড্র হয় এবং রেফারি ও আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইবেকারের মাধ্যমে খেলা সমাপ্ত হয়। এতে ২-১ গোলে পদ্মা দল বিজয় অর্জন করেন। পরে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।


No comments

Auto Scroll Stop Scroll