নবাবগঞ্জের দাউদপুরে ১ জেলের দেহে করোনা সনাক্ত; জেলেপাড়া লকডাউন
মোঃ মোজাম্মেল হোসেন, নবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর জেলে পাড়ায় ১ জেলের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সৈচা জেলের ছেলে কিশোর(২৫)।
সনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ হতে জেলে পাড়াটিকে লকডাউন করা হয় এবং সন্দেহ ভাজন আরো ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য যে উপজেলার বান্দুরা গ্রামের ১৮ জন জেলের দেহে করোনা সনাক্ত হয়েছে। তাদের সাথে কিশোরের সংস্পর্শ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এদিকে কিশোর জেলেকে করোনা সনাক্ত হওয়ার পরও সামাজিক দূরত্ব না মেনে নিয়মিত বাজারে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোকে প্রশাসনের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

No comments