🔴 ব্রেকিং:
🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

মানিকগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি

মানিকগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি

যুব সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২৭৬ জনের। এর মধ্য ১৯৬২ টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এতে মোট করোনা সনাক্ত হয়েছে ১৪০ জনের। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছে ২ জন। একজন হরিরামপুর ও অপরজন জয়মন্টপ এলাকার বাসিন্দা। এছাড়াও জেলার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মোট ৮ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন।
নতুন আক্রান্ত আটজনের মধ্যে রয়েছেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তাঁর গাড়িচালক, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টসহ ৬ জন এবং ঘিওর উপজেলার ২ জন।
গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
এদিকে আক্রান্ত ১৪০ জনের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে,৮৮ জন নিজ বাড়িতে আইসোলিশনে আছেন এবং বাকিরা সুস্থ হয়েছেন।
শনিবার সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।

No comments

Auto Scroll Stop Scroll