🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক ১




 মানিকগঞ্জে সিংগাইর উপজেলার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাবু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার চর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিংগাইর থানা পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।


হাবু মিয়া সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত কারী মহিউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ, অপহরণ ও চুরির আরও তিনটি মামলা রয়েছে। 

সফিকুল ইসলাম মোল্ল্যা (ওসি) বলেন, শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাবু মিয়া ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্রীকে কৌশলে চর আজিমপুর গ্রামের রজ্জব আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে একটি রুমে আটকে রেখে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর তাকে ধর্ষণ করে সে। শনিবার সকাল ৬টার দিকে তাকে বাড়িতে পৌঁছে দেয় হাবু। এদিন সকালে ওই ছাত্রী তার বাবাকে ঘটনার বিস্তারিত জানায়। পরে দুপুরের দিকে হাবিবুর রহমান হাবু ও রজ্জব আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।


No comments

Auto Scroll Stop Scroll