🔴 ব্রেকিং:
🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার





মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্টনগর এলাকা থেকে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। 


স্থানীয়দের সূত্রে জানা যায় - ১৯ জুলাই সোমবার সকাল আনুমানিক ১১ টায় ফোর্টনগর এলাকার কুদ্দুস মোল্লার কলাবাগানের একটি বড়ই গাছে অপরিচিত এক যুবকের গলায় রশির ফাঁস  আটকানো লাশ ঝুলতে দেখা যায়।

পরে এলাকাবাসী সিংগাইর থানা পুলিশকে বিষয়টি জানায়।


খবর পেয়ে  সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক, অফিসার ইনচার্জ  সফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।


পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক  জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।  সেই সাথে লাশের পরিচয় সনাক্তের কাজ চলমান আছে।

No comments

Auto Scroll Stop Scroll