দৈনিক জামশা নিউজ ফেইসবুক পেজের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করলো ফেজবুক কর্তৃপক্ষ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা থেকে নিয়মিত প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামশা নিউজের ফেজবুক পেইজ "দৈনিক জামশা নিউজ" এর সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে ফেজবুক কর্তৃপক্ষ।
ফেজবুক কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় জানা যায় যে - ফেজবুকের নীতিমালা লঙ্ঘিত হওয়ায় এ সীদ্ধান্ত নিয়েছে ফেজবুক কর্তৃপক্ষ।
বার্তায় আরো জানা যায় যে আগামী ৩ সপ্তাহের জন্য পেজের কার্যক্রম সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। ৩ সপ্তাহ পর যথারীতি ফেজবুক নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনা করা যাবে।।
এদিকে দৈনিক জামশা নিউজ ফেইসবুক পেজের এডমিন
প্যানেল ইতিমধ্যে ফেজবুক কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছে। অতিশীঘ্র পেজের কার্যক্রম সচল হবে বলে আশাবাদী তারা।
উল্লেখ্য যে, দৈনিক জামশা নিউজ ফেইসবুক পেজটি একটি অরাজনৈতিক সামাজিক মিডিয়া। জামশা গ্রাম সহ মানিকগঞ্জ জেলা এবং সারাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরা হয় দৈনিক জামশা নিউজ ফেইসবুক পেজ ও ওয়েবসাইটে। নিউজ সাইটটির নিয়মিত পাঠক সংখ্যা প্রায় ৪ হাজার এবং ফেজবুক পেইজের পাঠক দর্শক প্রায় ২০ হাজারের উপরে।।
পেজটির ফলোয়ার রয়েছে প্রায় ৮ হাজার যাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। নিয়মিত।।
আমরা আশাবাদী অতি তারাতাড়ি আমাদের কার্যক্রম সচল হবে।
পেজের কার্যক্রম সাময়িক বন্ধ থাকার জন্য দৈনিক জামশা নিউজ কর্তৃপক্ষের পক্ষ হতে আমরা আন্তরিক দুঃখিত।।
সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি সকলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।।
No comments