🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

মানিকগঞ্জের সিংগাইরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

 মানিকগঞ্জের সিংগাইরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক   





মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় গোপন সংবাদের উপর ভিত্তি করে ডাকাতির প্রস্তুতি চলাকালে দেশীয় অস্ত্র সহ ৩ জন ডাকাতকে আটক করেছে সিংগাইর থানা পুলিশের একটি চৌকস দল।  


১৫ জুলাই বৃহস্পতিবার রাত ১:৩৫ মিনিটে  মানিকগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনা অনুযায়ী সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার সার্বিক তত্বাবধানে উপজেলার ধল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।





অভিযান পরিচালনা করেন সিংগাইর থানার তদন্ত অফিসার আবুল কালাম, এস আই আলমগীর, এস আই রহিম, এস আই শেখ তরিকুল ইসলাম সহ একটি চৌকস টিম।

 এ অভিযানে ফালু মিয়া (৩৮), মহিদুর রহমান (২৭) এবং আসলাম মিয়া (৩৮)  নামে ৩ ডাকাতকে আটক করা হয়।

এসময় আসামীদের কাছ থেকে একটি চাইনিজ কোড়াল, ৩০ইঞ্চি লম্বা একটি রামদা,  ০৩ ফুট লম্বা একটি কাঠের হকস্টিক,  ৫৪ ইঞ্চি লম্বা একটি লোহার রড উদ্ধার  করা হয়েছে। 

আসামীদের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 


No comments

Auto Scroll Stop Scroll