🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

সিংগাইরের ১০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

 



সিংগাইরের ১০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক 



মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ১০০ পিস ইয়াবা সহ একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশের একটি চৌকস দল।


১৪ জুলাই বুধবার দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনা অনুযায়ী সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার সার্বিক তত্বাবধানে এস আই মোঃ মনোহর আলী ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাকুম এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। 


এ সময় তারা সিকদার (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

আটককৃত তারা সিকদার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মৃত সকিল শিকদারের ছেলে।

তার নামে পূর্বের ডাকাতি, চুরি, ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।


সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা জানান- আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে এবং বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

No comments

Auto Scroll Stop Scroll