🔴 ব্রেকিং:
🔴নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২🌐মানিকগঞ্জে ডামট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত 🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐

আজকের দিন-তারিখ:

📍 ঢাকা

মানিকগঞ্জের হাটিপাড়ায় চুরি যাওয়া মালামাল সহ ৪ চোর গ্রেফতার



 মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের পাওনান গ্রামে এক গৃহবধুর ঘরে চুরির ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ মানিকগঞের সদর থানা পুলিশ।**


মঙ্গলবার রাতে জেলা পুলিশ মানকগঞ্জের সদর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুন মোল্লার ছেলে রবিউল ইসলাম (২৬), ভাড়ারিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে নাঈম মোল্লা (৩৩), মোতালেব মিয়ার ছেলে শাহিনুর মিয়া (৩০) ও গোপালখালী গ্রামের মোজাহার শিকদারের ছেলে ইমন শিকদার (২৩)।

 গত ৩১ জুলাই ভোরে পাওনান গ্রামের গৃহবধু তিশা আক্তারে বাড়ির গেটের তালা ভেঙ্গে চোরেরা একটি মোবাইল ফোন ও ১ লাখ ৫৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। পরে ওই গৃহবধুর ২ আগষ্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামিনুর রহমান, গৃহবধুর চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার রাতে আসামীদের গ্রেপ্তার করেন। আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। চুরি যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করা হয়েছে।

No comments

Auto Scroll Stop Scroll